সময়মতো ওষুধ,
ভালো থাকা

মা-বাবার জন্য সহজ বাংলা ওষুধ মনে করানোর অ্যাপ। সময় হলে মুখে বলে মনে করায় — “সকালের খাবারের পরে ওষুধ খান”।

A free, Bangla-first medicine reminder for elderly people. It speaks.

বিনামূল্যে · কোনো বিজ্ঞাপন নেই · ওপেন সোর্স · Android 7.0+

আজকের ওষুধের তালিকা ও বড় খেয়েছি বোতাম
ওষুধ যোগ করার পাতা

যা যা পারে

বড় লেখা, বড় বোতাম, ছবি আর এক-দুই শব্দ — পড়তে-লিখতে কষ্ট হলেও চালানো যায়।

মুখে বলে মনে করায়

সময় হলে বাংলায় কথা বলে এলার্ম বাজে, লক করা ফোনেও পুরো পর্দায় দেখায়। উত্তর না দিলে আবার মনে করায়।

এক চাপে “খেয়েছি”

খাওয়া হলো, বাদ গেল, না খাওয়া হলো — সব হিসাব থাকে। সপ্তাহের রঙিন ফোঁটা আর শতকরা হার।

প্রেসক্রিপশনের ছবি

ছবি তুললেই ওষুধের নাম, কখন খাবেন পড়ে নেয়। আপনি দেখে ঠিক করে সেভ করবেন।

বলে লিখুন

“সুগার ১২০, প্রেশার ১৩০ বাই ৮০” — বললেই লিখে নেয়। শরীর কেমন, ওজন, জ্বরও রাখা যায়।

জরুরি বোতাম

এক চাপে ছেলে-মেয়েকে ফোন, বা হোয়াটসঅ্যাপে “আমার সাহায্য দরকার” বার্তা ও ঠিকানা।

ফোন বদলালেও সব থাকে

নেট ছাড়াও চলে। অ্যাকাউন্টে ঢুকলে সব তথ্য, প্রেসক্রিপশন আর রিপোর্টের ছবি ক্লাউডে থাকে।

দেখতে যেমন

আসল ফোন থেকে নেওয়া ছবি।

আজকের পাতা
আজকের ওষুধ
ওষুধ যোগ
ওষুধ যোগ করা
সময় ঠিক করা
বড় সময় বাছাই
ফোন সেটআপ
ছবিসহ ফোন সেটআপ
সাইন ইন
অ্যাকাউন্ট

কীভাবে চালু করবেন

পরিবারের কেউ একবার ১৫ মিনিট সময় দিলেই হবে।

অ্যাপ নামান

উপরের “অ্যাপ ডাউনলোড” চাপুন। ফোন জিজ্ঞেস করলে “Install unknown apps / অজানা অ্যাপ” অনুমতি দিন, তারপর Install।

অ্যাকাউন্টে ঢুকুন

ইমেইল দিয়ে বা গুগল দিয়ে ঢুকুন। এতে ফোন হারালেও সব তথ্য ফেরত পাবেন।

রুটিন বলুন

কখন ঘুম থেকে ওঠেন, নাস্তা, দুপুর আর রাতের খাবার কখন — এগুলো দিয়েই ওষুধের সময় ঠিক হয়।

“ফোন ঠিক করে নিন” — সব সবুজ টিক

প্রতিটা বোতাম চাপুন। শেষে “পরীক্ষা” চেপে ফোন লক করুন — ১৫ সেকেন্ডে এলার্ম বাজলে সব ঠিক।

ওষুধ যোগ করুন

একটা একটা করে, অনেকগুলো একসাথে, বা প্রেসক্রিপশনের ছবি তুলে।

জরুরি নম্বর দিন

কাগজপত্র → আমার তথ্য থেকে ছেলে-মেয়ের নম্বর যোগ করুন।

তথ্যের নিরাপত্তা

  • প্রত্যেকের তথ্য শুধু তার নিজের অ্যাকাউন্টে; অন্য কেউ দেখতে পারে না।
  • কোনো বিজ্ঞাপন নেই, কোনো ট্র্যাকিং নেই।
  • অ্যাকাউন্ট ছাড়াও চালানো যায় — তখন তথ্য শুধু ফোনেই থাকে।
  • অ্যাপ নিজেই নতুন আপডেট এলে জানায়।

Open source

NIRAMOY is free and open source (MIT). Kotlin + Jetpack Compose, Room + Firestore, on-device Tesseract OCR, Bangla voice tones generated with MMS-TTS. Build your own copy with your own free backend in ~20 minutes.

View on GitHub

মায়ের ফোনে আজই চালু করুন

সম্পূর্ণ বিনামূল্যে।

অ্যাপ ডাউনলোড (Android)